ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টঙ্গীতে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৩:০৮ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

টঙ্গীতে দ্রুতগতিতে চলা  এক গাড়ির  ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ  ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে  টঙ্গীর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত অরুন টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুনকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার  হাবিবুর রহমান জানান,এশিয়া পাম্প এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর