ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে  আলিমুল ২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু  হয়েছে।  গত রবিবার  ( এপ্রিলরাতে টঙ্গীর বড় দেওড়া মুদাফা এলাকায়  উত্তরা প্রবর্তন সিটির মাঠে ঘটনা ঘটে।  নিহত যুবকের  বুকের বাম পাশে ধারালো অস্ত্রের  আঘাতের  চিহ্ন রয়েছে।

নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মজুমদার নামে একটি  গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্র পুলিশ জানা যায়রাত ৮টার দিকে প্রবর্তন সিটির মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় আলিমুলকে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আলিমুলকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার  হাবিবুর রহমান বলেন, নিহতের  ঘটনায় আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর