ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি

গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র-জনতা। সেইসাথে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে সারা মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহণেরও তাগিদ দেন বক্তারা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতশত জনগণ ও ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

এসময় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতি আজম আহমদের সঞ্চালনায় সর্বস্তরের জনগণের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, মোস্তফা মেটাল ইন্ড্রাঃ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সী,  উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলী প্রমুখ।

উপস্থিত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। গাজায় বসবাসরত মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহবান জানান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর