ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অবশেষে বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৯:২২ পিএম

বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ নারী ফুটবলার। অবশেষে আজ তার অধীনে ১৩ জন অনুশীলন করেছেন। আবাহনী মাঠে সকাল ছয়টায় শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররাও যোগ দেন।

 

সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা মনিকা ভুটানের নারী লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই আজ বাটলারের অধীনে অনুশীলন করেছেন। আবাহনী মাঠে আজ ঘন্টা মিনিট দশেকের মধ্যে অনুশীলন হয়েছে।

 

বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি। তাদের সঙ্গে আলোচনা সমস্যা সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। বাটলার নানা মন্তব্য করতে থাকেন।

 

১৮ ফুটবলার ছাড়াই বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যায়। দুই ম্যাচই বাংলাদেশ পরাজিত হয়। ফেডারেশন কর্তারা দুই পক্ষকে দফায় দফায় বোঝান। সেই প্রেক্ষিতে দুই মাস পর গতকাল পুনরায় ক্যাম্প শুরু হলে বিদ্রোহী খেলোয়াড় কোচ দুই পক্ষ প্রথমবার আলোচনার টেবিলে বসে। এতে কোচ আগের সব ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ জানান। খেলোয়াড়েরা খানিকটা নমনীয় হন। আজ অনুশীলনে যোগ দেন।

জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের লক্ষ্যে গত পরশু থেকে ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুধু জিম সেশন ছিল। এতে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। দুপুরে আলোচনার পর আজ সকাল থেকে অনুশীলন করছেন। বিদ্রোহী ফুটবলারদের অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ বাটলার সেটা কত ভুলে তাঁর চুড়ান্ত দলে কয়জন রাখেন সেটাই দেখার বিষয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর