টাঙ্গাইল প্রতিনিধি॥
‘মুক্তির মূলমন্ত্র, ইসলাম শাসনতন্ত্র’ শ্লোগানকে সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সদর উপজেলার সম্মেলন ও নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) বিকেল ৩.৩০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আকরাম আলী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলার শাখার সভাপতি শাহিনুর মিয়া, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবন্দ।
আসর নামাজের পর প্রধান অতিথি আকরাম আলীর বক্তব্যর পর নতুন কমিটি ঘোষনা করার পর শপথ বাক্য পাঠ করানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুকে পুনরায় সভাপতি রেখে নতুন সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় নাজমুস সাদাত আবিরকে। আলোচনায় প্রধান অতিথি আকরাম আলী বলেন, জালিমের সাথে যারা দেশ পরিচালনা করবে তারা আল্লাহ নবীর উম্মত না। এখন জালিম শাসকের বিরোধিতা কিভাবে করতে হবে? একমাত্র পীরসাহেব হুজুর চরমনাই যে পদ্ধতিতে রাজনৈতিক সংগঠন গঠনের নামে ইসলামী দল প্রতিষ্ঠার মাধ্যমে রাজপথে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, প্রতিরোধ এবং এই আইন পরিবর্তন করে ইসলামকে প্রতিষ্ঠার করার জন্য সংগ্রাম করছে, জিহাদ করছে। এটাই জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র নমুনা।
তিনি সাধারণ জনসাধারনকে ‘পাখা’ মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে, শান্তিপ্রিয় জাতি গঠনের লক্ষ্যে ইসলামী আইন কার্যকর করার সুযোগ চান। সম্মেলনে বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদকসহ প্রায় ৮০জন সদস্য উপস্থিত ছিলেন।