ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি

টঙ্গীতে গৃহবধূ ও তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলা

চাঁদা দাবির অভিযোগ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠছে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন ইসলাম স্বাধীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।  ভুক্তভোগী গৃহবধূ আলেমা আক্তার  এ ঘটনায় টঙ্গী পূর্ব একটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত (৮ এপ্রিল) রাতে ৪৩ নং ওয়ার্ড  পাগাড় আমবাগান এলাকার আমিনুলে বাড়ি ভাড়াটিয়া আলেমা আক্তার ও  তার স্বামী জামান আলী  সাংসারিক বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির সময় আচমকা হামলার শিকার হন।

 

আলেমা আক্তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার বাসিন্দা ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম স্বাধীন (৩৫), আপাস (৫০), আনোয়ার, রাসেল (২৬), সেলিম (৩০) এবং আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি হঠাৎ তাদের ভাড়া বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দু’জনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। হামলায় জামান আলীর চোখের ওপরে গুরুতর আঘাত লাগে এবং তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

 

অভিযোগে আরো বলা হয়, হামলার পর ১ নম্বর বিবাদী আল-আমিন ইসলাম স্বাধীন তাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় অভিযুক্তরা গত তিন দিন ধরে তাদের ঘর তালাবদ্ধ করে রাখে। পরে ১০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়।

 

আলেমা আক্তার জানান, এই ঘটনায় তিনি ও তার স্বামী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি ন্যায় বিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।  অভিযুক্ত সাবেক ছাত্রদলের নেতা আল আমীন ইসলাম স্বাধীন অভিযোগটি অস্বীকার করে বলেন,অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। আমিকে ফাঁসানো হচ্ছে।

 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা আল আমীন ইসলাম স্বাধীন। ভুক্তভোগীকে মারধর ও চাঁদা দাবি  করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর