ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আইপিএলের ‘বিরল’ দুই রেকর্ডের শীর্ষে সুনীল নারিন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১০:১১ এএম

ক্রীড়া ডেস্ক

দিন যায়, দিন আসে। থেকে যান আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স বরাবরই নিজেদের পুরাতন খেলোয়াড়দের সম্মান দেয়ার পক্ষে। সেই জায়গা থেকেই হয়ত এখন পর্যন্ত তাদের ভরসার জায়গায় থেকে যান নারিন-রাসেলরা। ক্যারিবিয়ান দুই তারকাও নিজেদের উজাড় করে দিয়েছেন কলকাতার জন্য। চলতি আসরে আন্দ্রে রাসেলকে এখন পর্যন্ত সেভাবে দেখা না গেলেও, সুনীল নারিন ঠিকই নিজের বিধ্বংসী রূপ সামনে নিয়ে এসেছেন।

চেন্নাইকে তাদের মাঠে বিগত ১৭ বছর মোটে ৩ বারই হারাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে হলো চতুর্থবার। বল হাতে ৩ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৪৪ রান। চেন্নাইকে টানা ৫ম হার এনে দেয়ার মূল কারিগর তো ওই নারিনই। মূল কাজের কাজ অবশ্য করেছেন নিজের ৪ ওভারের বোলিং স্পেলে।

 

চার ওভারে খরচ করেছেন মোটে ১৩ রান। পেয়েছেন রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মহাগুরুত্বপূর্ণ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। আর এমন এক স্পেলই নারিনকে আইপিএলের বিরল দুই কীর্তির শীর্ষে বসিয়েছে।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার বাউন্ডারি হজম না করে পূর্ণ কোটা বোলিং করেছেন সুনীল নারিন। সবমিলিয়ে মোট ১৬ ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে স্পেল শেষ করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। পেছনে ফেলেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৫ ম্যাচে তিনি স্পেল শেষ করেছেন বাউন্ডারি হজম না করেই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর