ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টাঙ্গাইলে পৃথকস্থানে ৩ গৃহবধূ ও এক যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:৪৭ এএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে পৃথক স্থানে একদিনে ৩ গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগে উঠেছে। ১২ এপ্রিল(শুক্রবার) টাঙ্গাইল সদর উপজেলা এবং সখীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে দেলদুয়ার উপজেলায় এক যুবক মসজিদের সিকিউরিটি ফাঁস দিয়ে আত্মহত্যা রয়েছে। শুক্রবার পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার একঢালা গ্রামের আব্দুল মজিদ তালুকদারের মেয়ে

মাহিমা আক্তার মিম (৩০), সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আজহারুলের ইসলামের মেয়ে আর্জিনা আক্তার(২৫), উপজেলার কালমেঘা পূর্বপাড়া এলাকায় রিপন মিয়ার স্ত্রী আল্পনা আক্তার(২৫) এবং দেলদুয়ার উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন (৩৭)।

শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার প্রবাসীর স্ত্রী মাহিমা আক্তার মিম ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি তার একমাত্র মেয়ে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ রব্বানী বলেন, মাহিমা আক্তার মিম পূর্ব আদালত পাড়ায় মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শুক্রবার সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগান গাছের ভিতরে একটি ডালের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সাথে বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার কোলে ৩ বছরের ছেলে সন্তান আছে।

অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। তারই জেরে শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে আত্মহত্যা করেছে। নিহত আর্জিনার ৩ বছরের একটি ছেলে আছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার মডেল মসজিদের অফিস রুমের ভিতরে ইমাম হোসেন নামের এক যুবকের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমাম হোসেন দেলদুয়ার মডেল মসজিদের সিকিউরিটি দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারণা ইমাম হোসেন আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর