ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

যুক্তরাষ্ট্রের মিশিগানে কুরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশনদের সম্মাননা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:৪২ এএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।

বিশ্বজুড়ে ইসলাম প্রসারের প্রত্যয় নিয়ে এক আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে অঙ্গরাজ্যে কোরআনে হাফেজ হাই স্কুল গ্র‍্যাজুয়েশন প্রাপ্তদেরকে সম্মাননা দিলো সিলেটের কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান।  একই সময় চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উত্তীর্ণ শিশুদের মাঝেও পুরস্কার তুলে দেয় এই এসোসিয়েশন।

১৩এপ্রিল রোববার দুপুরে ওই রাজ্যের ডেট্রয়েট সিটির আল-ফালাহ জামে মসজিদ আইসিএনডি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান পুরস্কার বিতরনের পর্বে সভাপতিত্ব করেন,শরীফ উদ্দিন আহমদ।

কানাইঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ-সম্পাদক মাওলানা কয়েছ আহমদের যৌথ সঞ্চালনায় পরিচালিত  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, সংশ্লিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশন সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে পরিবারের সদস্য আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সিলেটের কানাইঘাটের মিশিগানে বসবাসরত পরিবারের সদস্যদের কুরআনে হাফেজ হওয়া হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম,হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন হাফেজ এশান নূর এবং হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন প্রাপ্ত মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া মোহাম্মদ সাজিদ আলমকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে চমৎকার কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কতৃপক্ষের পক্ষে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এদিকে ওই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, স্বদেশ থেকে এখন প্রবাস জীবনে আমরা অবস্থান করলেও আমাদের অন্তর অর্থাৎ মনে-প্রাণে পবিত্র কুরআনের দীক্ষা-শিক্ষা, দেশীয় সাহিত্য সংস্কৃতিকে ধারণ করছি।তারা বলেন, এমন আয়োজন আমাদের জাতির মেধাবী সন্তানদের আরো উৎসাহিত করবে এবং কোরআনের সম্পদ এমন হাফেজদের জন্য এমনকি আগামীতে ইসলামের পথ আরো সম্প্রসারিত হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর