ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

তিন দিনের সফরে শনিবার (১৯ এপ্রিল) ঢাকা সফরে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ওয়েইমিং এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসবেন চীনের হুনান প্রদেশের গভর্নর। ১০ সদস্যের একটি বড় প্রতিনিধিদল গভর্নর আসছেন। ঢাকা সফরকালে গভর্নর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

হুনান প্রদেশের গর্ভনের সফরের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হুনান আমাদের নিকটবর্তী প্রদেশ। ৫০ বছর পূর্তি উপলক্ষে যোগাযোগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। হুনানের সঙ্গে আমাদের চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ আছে। চীনের অনেক বাণিজ্য হুনান প্রদেশের মাধ্যমে হয়, বাণিজ্যের একটা সুযোগ আছে। এই সফরটা রাজনৈতিক না, খাতভিত্তিক সহযোতিায় গুরত্ব পাবে। 

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি বাংলাদেশি চিকিৎসাপ্রার্থীদের জন্য হুনানে চারটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশের একটি দল সেখানে চিকিৎসাধীন। গভর্নের ঢাকা সফরে সেখানে বাংলাদেশিদের জন্য আরও হাসপাতাল বাড়ানো নিয়ে আলোচনা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর