তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।
জমকালো
আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ইউনিভার্সিটি ওয়েইনস্টেইট থেকে কম্পিউটার ইন্জিনিয়ারিং-য়ে
গ্র্যাজুয়েশন প্রাপ্ত সুমাইয়া আক্তার নাহী এবং নিউইয়র্ক থেকে আগত দেলোয়ার হক,সাজেদা আক্তার হকের মিশিগান
আগমন উপলক্ষ্যে সম্বর্ধনা ও একটি পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশী
বংশোভূত ওই মেধাবী তরুণী সুমাইয়া আক্তার নাহী গত ২ মে ওয়েইনু ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন
সম্পন্ন করেন। এমন ফলাফলে তার পিতা-মাতা,আত্মীয়-স্বজন সহ প্রবাসী বাংলাদেশীরা বেজায়
খুশী হন।
সুমাইয়ার
এমন কৃতিত্বের খবর সর্বত্র চাউর হলে মিশিগান,,নিউইয়র্ক,ক্যালোফর্ণিয়া,জর্জিয়া,বায়ফেলো
সহ বাঙালী অধ্যুষিত রাজ্য গুলোতে জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। এমন সাফল্য
ভবিষ্যতের জন্য বাংলাদেশী স্টুডেন্টদেরকে উচ্চ শিক্ষায় আগ্রহী করার লক্ষ্য নিয়ে গত
শনিবার দুপুরে মিশিগানের হেমট্রামিক সিটির আলাদ্দীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটে এক প্রাণবন্ত
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিউনিটি
ব্যক্তিত্ব মো:শরীফ উদ্দিন শামীম ও সেলিম আহমদের যৌথ উদ্দোগে আয়োজিত এমন মহতি অনুষ্ঠানে
সুমাইয়া আহমেদ নাহীকে ফুলেল ভালবাসায় সিক্ত করা হয়। এসময় সকলের উপস্থিতিতে সুমাইয়া
একটি সৌন্দর্যমন্ডিত কেক কাটেন।চলছিল একের পর এক ফটোসেশন ও সেলফি তোলা।
অনুষ্ঠানে
আমন্ত্রিত বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এদিকে সুমাইয়া গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় সকলেই তার ভূয়শী প্রশংসা করেন। মতে উঠেন
উল্লাসে।এম কৃতিত্ব সকল বাংলাদেশী মেধাবী স্টুডেন্টদের জন্য অনুকরণীয় বলে অতিথিরা মতামত
ব্যক্ত করেন।
আকাশজমিন/আরআর