ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবেঃ তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ১২:২৫ পিএম

বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সব দায়দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরির জন্য শিক্ষা সূচিতে পরিবর্তন আনা হবে।

রোববার (১৮ মে) পশ্চিম লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমানে দেশের ৪টি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করব, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সব দায়দায়িত্ব রাষ্ট্র নেবে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ গড়ে তোলা হবে, যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে।

তারেক রহমান বলেন, আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয়-তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষায় এসব বিষয়ের জন্য আলাদা নাম্বার থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে। আমরা এটা অন্তর্ভুক্ত করে দেব।

তিনি বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। আমাদের বহু নেতাকর্মী এ দাবিতে জীবন দিয়েছে। আমরা এমন একটি রাজনৈতিক সরকার গঠন করতে চাই, যারা মানুষের কল্যাণে কাজ করবে।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্রে মতের পার্থক্য থাকতেই পারে। তবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কোকোর মধ্যে তার সবই ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহমুদ আহমেদ শামীমসহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর