ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বাংলাদেশি-আমেরিকান ১০ কমিশনারকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ১:৫৫ পিএম

আমেরিকার মিশিগান স্টেটের ওয়ারেন সিটি কাউন্সিল অব কমিশনের বাৎসরিক অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গত সোমবার একটি বেনকিউট সেন্টারে এ অ‍্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠিত হয়। এসময় কমিশনারদের সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়।

মেয়র লরি এম স্টোন, সিটি কাউন্সিল মেম্বার, কমিশন মেম্বার, সিটির কর্মকর্তা এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণে উষ্ণ ও আনন্দদায়ক হয় নাইট অনুষ্ঠান। অনুষ্ঠানে ওয়ারেন সিটির পক্ষ থেকে সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কমিশনের সব কমিশনারদের সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়।

ট্যাক্স ইনক্রিমেন্ট ফিন্যান্স কমিশনার কবির আহমেদ এবং প্লানিং কমিশনার সৈয়দ সাহেদুল হকসহ ১০ জন বাংলাদেশি-আমেরিকান কমিশনার এ সম্মাননায় ভূষিত হন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন মেয়র লরি এম স্টোন।

সম্মাননা প্রাপ্ত অন্য কমিশনাররা হলেন- ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান, মৌরি, সুলতানা, দিলোয়ার আনসার।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর