ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

সিলেটে গভীর রাতে টিলা ধসে এক পরিবারের চারজন মাটিচাপা


  • আপলোড সময় : রবিবার ০১ জুন, ২০২৫ সময় : ১২:৪১ পিএম

সিলেট সংবাদদাতা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের চারজন সদস্য মাটিচাপা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এখনো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তবে মাটিচাপা পড়া ব্যক্তিরা জীবিত না মৃত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পাশাপাশি আমি সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানিয়েছি, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর