ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

৬ দশমিক ২ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ১২:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

৬ দশমিক ২ এবং ৫ দশমিক ৮ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের দিকে ঘটা এই ভূমিকম্পে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে।

প্রথম ভূমিকম্পটির পর মঙ্গলবার ভোরের দিকে আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। এটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মারমারিজের ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে।

প্রথম দফার ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন শহরটিতে আট জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সড়কে নামার কারণে আহত হয়েছেন তারা।

তুরস্কের শক্তিশালী ও ব্যাপক প্রাণঘাতী ভূমিকম্পের অতীত ইতিহাস রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশে প্রাণ হারিয়েছিলেন ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। এরও আগে ২০২০ সালে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেবার প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৪ শতাধিক মানুষ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর