ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

করাচিতে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে বলে পুলিশ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার রাতে পরপর কয়েকটি ছোট ভূমিকম্পের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

ভূমিকম্পের কারণে হাজারও বন্দিকে জেলখানার ভেতরে খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়, সেই সুযোগ কাজে লাগিয়ে ওই কয়েদিরা পালান, সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত পৌনে একটার দিকে আনুমানিক দুই হাজার বন্দিকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসে।

সেই সুযোগে পালানো শুরু হয়, মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তৎপরতা চলে, বলেছেন লানজার। পুলিশ বলছে, কয়েদিরা কারা কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়, এরপর ওই বন্দিরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে।

তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ কয়েদিই জেলখানার বাইরের দেয়াল দিয়ে পালিয়েছেন। রোববার থেকে শুরু হওয়া একের পর এক ছোট ছোট ভূমিকম্পের কারণে ওই দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল।

মোট ২১৩ বন্দি পালালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৮ জনকে জেলে ফেরত আনা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোলাগুলিতে এক কয়েদি নিহত হয়েছে, আহত হয়েছে তিন কারাকর্মী, বলেছেন সিন্ধুর পুলিশপ্রধান গুলাম নবি মেমন। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি- মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত ছিল বলে তার ভাষ্য।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর