ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ১০:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের এসব হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের।

ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না। রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।এর আগে দখলদার ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল। দুইবারের এ হামলায় ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনও সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত।

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে। হাইফার রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ১৩ জন আহতকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগের আঘাত মাঝারি ও হালকা। তাদের সঙ্গে আরও ৮ জন মানসিক আঘাতে (অ্যাংজাইটি) ভুগছেন।

এদিকে ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত পাচজনকে তারা গ্রহণ করেছে। তাদের মধ্যে একজন মাঝারি এবং চারজন হালকা আঘাতে আক্রান্ত।

আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর