ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৪:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভুলবশত ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করেন তিনি। এর পরক্ষণেই তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ডরোথি শে বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে। পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন। ডরোথি শে পরবর্তীতে বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তবে রাষ্ট্রদূতের এ ধরনের ভাষাগত ভুল কিছুটা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে, যদিও তিনি তা সঙ্গে সঙ্গেই সংশোধন করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর