ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক

রেফারির শেষ বাঁশি। বাংলাদেশের ফুটবলার, কোচিং স্টাফের উল্লাস। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের আসরে খেলা এখন বাংলাদেশের জন্য সময়ের অপেক্ষা। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলেছিল। নারী ফুটবলে কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন মূল পর্বে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচ শেষে সি গ্রুপে শীর্ষে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচ দুর্বল প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পাওয়া অনেকটা অনুমেয়ই। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের খুব সমস্যা হবে না। মিয়ানমার বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। হেড টু হেড আগে বিবেচনা হওয়ায় বাংলাদেশ গ্রুপ সেরা হবে।

আজ বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হলে আজই বাংলাদেশের এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। বাহরাইন জিতলেও বাংলাদেশের এশিয়া কাপ আজ নিশ্চিত হবে। কারণ বাহরাইন পরের ম্যাচে মিয়ানমারকে হারালে ৬ পয়েন্ট হবে। তুর্কমেনিস্তানের কাছে হারলেও বাহরাইনকে হারানোয় হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ গ্রুপ সেরা।

মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে এশিয়ান কাপের রাস্তা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। সেই ম্যাচে দারুণ শুরু পেল কোচ পিটার বাটলারের দল। এগিয়ে গেল ম্যাচের ১৯তম মিনিটেই।

ম্যাচের ১৮তম মিনিটে দারুণভাবে ড্রিবল করে মিয়ানমারের বক্সে ঢুকছিলেন শামসুন্নাহার। বক্সের একটু বাইরে তাকে ফাউল করা হয়। ফলে বাংলাদেশ পায় ফ্রি কিক। সেখান থেকে শট নিতে আসেন ঋতুপর্ণা চাকমা। শুরুতে তার ফ্রি কিক লাগে মিয়ানমারের মানব-দেয়ালে। তবে ফিরতি সুযোগে তিনি আর কোনো ভুলচুক করেননি। দারুণ এক কোনাকুনি শটে মিয়ানমার গোলরক্ষককে ফাঁকি দেন। বলটা গিয়ে আছড়ে পড়ে মিয়ানমারের জালে।

নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৭-০ গোলের বড় ব্যবধানে। সেই ম্যাচের পর এবার নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল। এই লড়াইয়ে বাহরাইন ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছেন কোচ পিটার বাটলার।

দুই দলই বাছাইপর্ব শুরু করেছে দুর্দান্ত জয়ে – মিয়ানমার তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে, আর বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাহরাইনকে। ফলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচের ফলাফলই শেষ পর্যন্ত ঠিক করে দিতে পারে কারা যাবে মূল আসরে।

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর