ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৪ পিএম

বিনোদন ডেস্কঃ

২০২৬ সালের 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জানা গেছে, ভারত থেকে দীপিকাই প্রথম, যিনি এই বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। ‘মোশন পিকচার্স বিভাগে অভিনেত্রীর নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স। দীপিকার এই প্রাপ্তির নেপথ্যে রয়েছে ব্যতিক্রমী পদ্ধতি। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট থেকে জানা যায়, যে কেউ তার পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারে। এমনকি কোনো অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারে অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে।

তবে এই মনোনয়ন জমা পড়ার পর সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রহণ করা হবে না। আবার তারকাদের পক্ষ থেকে অনুমোদন এলে কোনো স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। অথবা সেই নির্দিষ্ট তারকারাও এই ‘হলিউড ওয়াক অফ ফেম-এর তারকার জন্য খরচ করতে পারে।

এই স্মারক তারকা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় ৭৩ লক্ষ রুপি। মনোনয়ন প্রক্রিয়ার খরচও কম নয়। এতে খরচ হয় প্রায় ২৩,৫০০ রুপি। তবে দীপিকার ক্ষেত্রে এই খরচ কে বহন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে হলিউডের তারকাদের মধ্যে যেখানে নাম তোলার স্বপ্ন দেখেন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস, গর্ডন রামসের মতো তারকারা, সেখানে দীপিকার উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত- এমনটি মনে করেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর