ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন: অতঃপর...


আলিয়া ভাট

  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৮ পিএম

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আলিয়া ভাটের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তার বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, মোট ৭৬.৯ লাখ রুপির প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের জুহু থানার পুলিশ।

একটা সময় আলিয়ার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সবার অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ রুপি আত্মসাৎ করেছেন তিনি। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান বছরের শুরুতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন। তখনই প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি।

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট- দুই বছর ধরে বেদিকা জালিয়াতি করে। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছে বেদিকাকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। ইতিমধ্যেই বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন।

 

অভিনেত্রীকে তিনি ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, বেদিকা শেঠি এই জাল বিলগুণো থেকে পাওয়া টাকা দিয়ে বেশ কিছু পেশাদার সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যা পরে আবার তার অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর