ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঢাকা মেডিক্যাল কলেজ খুলছে শনিবার


ঢাকা মেডিক্যাল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ

  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৬:৫২ পিএম

আবাসন সমস্যা নিরসনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিন পর ১২ জুলাই থেকে ঢাকা মেডিক্যাল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ১১ জুলাই খুলে দেওয়া হচ্ছে মেডিক্যাল কলেজের হোস্টেল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। মঙ্গলবার ( জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।


এর আগে নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করে আসছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবিতে ২১ জুন তারা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন। ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।


তবে সেদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা বলেন, তারা হোস্টেল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। ২৩ জুন সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের সদস্যের একটি দল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাদের সঙ্গে ছিলেন অধ্যক্ষ কামরুল আলম। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও তার বদলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে তারা বৈঠক করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর