ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

পাসের হার কমেছে ১৫ শতাংশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ১৫ শতাংশ কমেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে তথ্য পাওয়া গেছে।

 ফলাফলে দেখা যায়, ২০২৪ সালে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাস করে। তবে বছর ১৯ লাখ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ লাখ হাজার ৪২৬ জন।

পাসের হার কমেছে সব বোর্ডেই

বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, গত বছর ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক শূন্য শতাংশ, গত বছর ৮২ দশমিক ৮০ শতাংশ ছিল।

রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৬৩, গত বছর ৮৯ দশমিক ২৫ শতাংশ ছিল। কুমিল্লা বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশে। গত বছর ৯২ দশমিক ৩৩ শতাংশ পাসের হার নিয়ে প্রথম ছিল যশোর বোর্ড, এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশে।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ দশমিক শূন্য , গত বছর তা ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২, গতবার ছিল ৮৪ দশমিক ৯৭ শতাংশ। এবার মাদ্রাসাসা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক শূন্য শতাংশ, গত বছর ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ।

বরিশাল বোর্ডে পাসেরর হার ৫৬ দশমিক ৩৮, যা গতবার ৮৯ দশমিক ১৩ শতাংশ ছিল। সিলেট বোর্ডে এবারের পাশের হার ৬৮ দশমিক ৫৭, যা গতবার ৭৩ দশমিক ৩৫ ছিল।

কারিগরি বোর্ডে এবার পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ, গতবার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হয়েছিল ১৩ মে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর