ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নিউজার্সিতে মৌলভীবাজার জেলাবাসীর বনভোজন ও মিলনমেলা


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ৩:৫২ পিএম

ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন গত ১৯ জুলাই প্যাটারসন গ্রেট মাউন্টেন পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়। এবারের বনভোজনে প্রবাসীবাংলাদেশি ছাড়া ও ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সদস্য ও পরিবাররা অংশ গ্রহন করেন।

সকাল ১১ টা থেকে সকালের নাস্তা ও বনভোজনের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টায় প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ বনভোজন উদ্বোধন করেন।


এসময় অ্যাসেম্বলি ম্যান আলা আব্দুল আজিজ , ,প্যাটারসন সিটির কাউন্সিল ম্যান এটলার্জ ফরিদ উদ্দিন, কমিশনার মোসলেহ উদ্দিন, কমিউনিটি এ্যাকটিভিষ্ট আহায়া খান, জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারেক, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের সাধারন সম্পাদক শাহাজাহান সাজু , ভাদেশ্বর ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তাজ উদ্দিন সাধারণ সম্পাদক বদরুল আলম, কাউন্সিল ওম্যান শেফা উদ্দিন, কাউন্সিল ম্যান নিয়াজ নাদিম , গিলমান চৌধুরী লোকমান হোসেনসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে খাবার পরিবেশন পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল চোখ পড়ার মতো।


.মেয়েদের হাড়ি ভাঙ্গা , মিউজিক বালিশ খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা , ছেলেদের ফুটবল , ইত্যাদি আয়োজন ছিল। বিকেলে সান্ধ্যকালীন ঝালমুড়ি চা পাশাপাশি লটারি ড্র অনুষ্ঠিত হয়।


সভাপতি তাজ উদ্দিন সাধারণ সম্পাদক বদরুল আলম কমিটির সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন আগামীতে আরো বড় আকারের বনভোজন আয়োজনে সহযোগিতা কামনা করেন।


এ সম্পর্কিত আরো খবর