ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) দাবি পূরণ না হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন শেষে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করেন তবে আজ তারা হাটিকুমরুল গোলচত্বরে এসে মানববন্ধন করেন।

একই দাবিতে সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি রেখে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

হাটিকুমরুল গোলচত্বরের মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান মিলন, হৃদয়, জাকারিয়া, সমুদ্র, মেরাজ ও হাসান। এসময় শিক্ষার্থী মিজানুর রহমান মিলন পরবর্তি কমসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য আমরা লাগাতার নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের কাছে থেকে যদি কোনো রকম আশ্বাস না পাওয়া যায়, তাহলে ৪৮ ঘণ্টা পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’

উল্লেখ‌্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি, সব শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন হচ্ছে না। স্থায়ী ক্যাম্পাসের জন্য বার বার অর্থনৈতিক প্রস্তাবনা পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। সেটিও একনেকে উপস্থাপন না হওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর