টাঙ্গাইলের
মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৯
অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ট্রেন
লাইনচ্যুতির পর থেকেই মহেড়াসহ
আশপাশের একাধিক রেলওয়ে স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী বেশ
কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে। হঠাৎ রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের হাজারও ট্রেন যাত্রী।
বিষয়টি
নিশ্চিত করে মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে রেললাইন পুনরায় স্বাভাবিক করতে উদ্ধারকারী দল কাজ শুরু
করার প্রস্তুতি নিচ্ছে।