জাপান
সফরের অংশ হিসেবে দেশটির নাগোনায় অবস্থিত বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি কারখানার আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী
কারখানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রধানমন্ত্রীকে টয়োটার পরিবেশবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তির
গাড়ি উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
প্রধানমন্ত্রীর
সফরসঙ্গী হিসেবে এই পরিদর্শনকালে আরও
উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রতিনিধি
দলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম
রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান
আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল
ইসলাম খান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও গবেষণা কর্মকর্তা
আবদুস সাত্তার পাটোয়ারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত
ছিলেন।