ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:০৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল জেলা সমবায় কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন  নড়াইল সদর উপজেলা ইজিবাহিক বহুমিখী সমবায় সমিতির  সভাপতি মো.ইসমাইল সিকদার।এছাড়া বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে ওই কর্মকর্তার অবসরন চেয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন ইজিবাইক শ্রমিক নেতারা।

মানববন্ধন ও লিখিত অভিযোগ সূত্রে যানাগেছে, নড়াইল সদর উপজেলার সমবায় কর্মকর্তা  তৌহিদুর রহমান বিগত সময়ে সমতির কার্যক্রম নিজ ইচ্ছাকৃত বন্ধ রেখেছেন। কার্যক্রম বন্ধ রাখায় উপজেলা ইজিবাইক সমবায় সমিতির শ্রমিক পথে ঘাটে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। ফলে সড়কে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটছে। সমতির কার্যক্রম না থাকার কারনে ইজিবাইক শ্রমিকেরা পথে ঘাটে আইন না মেনে যেখানে সেখানে অবস্থান করছে। এতে সরকারি, বেসরকারি যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। এ সব বিষয়ে অভিযোগ আসলে ইজিবাইকের সমিতির নেতৃবৃন্দ উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর ইসলালের সরান্নাপর্ন হয়।এসময় ওই কর্মকর্তার নিকট গেলো তিনি সমতির রেজিষ্ট্রেশন বাতিল করার ভয় দেখায়।তখন সমতির নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে  তৌহিদুর রহমানকে  অনুরোধ জানালে  তিনি মৌখিক ভাবে এক লাখ টাকার প্রস্তাব দেন।

পরবর্তীতে নেতৃবৃন্দ ও শ্রমিকদের কষ্টের রেজিষ্ট্রেশন বাতিল না হওয়ায় সার্থে খামের ভিতর নগত এক লাখ টাকা প্রদান করেন। কিন্ত টাকা দেয়ার পর ও তাদের কার্যক্রম বন্ধ রাখেন। তখন পুনরায়  নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে সমবায় অফিসে পুনরায় আবার যান।তখন উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান জেলা রেজিষ্ট্রেশন দেওয়ার প্রলোভন দেখিয়ে আরো এক লাখ টাকার দাবি করেন।

এ বিষয়ে জানতে সদর উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন,আমি সমিতির রেজিষ্ট্রেশন কথা বলে কারো নিকট হতে টাকা গ্রহন করিনি। তাদের কমিটি করার জন্য নাম ও ভোটার কার্ড চেয়েছি। জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা কর্মকর্তাকে বিধি মোতাবেক  কমিটি দেওয়ার কথা বলেছি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর