কিশোরগঞ্জ ব্যুরোঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-–১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার থেকে গ্রেফতার করে তাকে।
গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর
আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন,
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ
মিলেছে। এর মধ্যে সাতজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আকাশজমিন/আরআর