ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সুন্দরবনের তীর থেকে বালু লুট, ট্রলারসহ আটক ব্যবসায়ী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৮:৫৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার গাবুরা উপকূলে (সুন্দরবনের তীরে) কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলনকালে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটক বালু ব্যবসায়ী গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাহফুজুর রহমান (৪০) তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উপকূলীয় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন মাহফুজুর রহমান নামের ওই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন করার ট্রলার জব্দ বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরও বলেন, বালু উত্তোলন পরিবেশ নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। আগামীতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্যামনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, নদী থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। আমরা তাকে হাতেনাতে ধরেছি। সে তার অপরাধ স্বীকার করেছেন। তাকে জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়। সময়, তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর