ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আওয়ামী লীগ অতীতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে: টুকু


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

আওয়ামী লীগ অতীতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে। স্বাধীনতার পর বিরোধী মতের মানুষকে হত্যা করেছে, সম্পদ লুট করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের বড় একটি অংশ দখল করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের এসএস রোডের মওলানা ভাসানী কলেজের সামনে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। তিনি বলেন, ২৪ জুলাই-আগস্টের গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর আমি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য চালিয়ে যান।

তি‌নি আরও বলেন, আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো সিটি হিসেবে গড়ে তোলা, যেখানে সাত রঙের মানুষের সহাবস্থান থাকবে। আগেকার দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা মিলেমিশে একসঙ্গে বসবাস করতেন এবং সব ধর্মের উৎসবে অংশ নিতেন। তখন হিন্দু, মুসলিম, খ্রিষ্টান কারও মধ্যে বিভেদ ছিল না। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারলে ধর্মীয় বিভাজনও থাকবে না, সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর