ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি ডিআরইউ’র


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩২ পিএম

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (২৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, অনেক প্রতিষ্ঠান ঠিক মতো বেতন দিচ্ছে না। সাংবাদিকদের কোনো বেতন কাঠামো নেই। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত তা হচ্ছে না। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও এবং মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজবোর্ড করতে হবে।

তারা বলেন, একজন সাংবাদিক সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে রাত ১১টায় বাসায় ফেরেন। অনেক প্রতিষ্ঠানে বলা হয় সাংবাদিকদের ৮ ঘণ্টা বলতে কোনো ডিউটি নেই। সাংবাদিকদের ডিউটি সারাদিন। সাংবাদিকরা কি শ্রম আইনেও পড়ে না। তাহলে কেন সাংবাদিকদের এভাবে খাটানো হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠানগুলো সপ্তাহে ২ দিন ছুটি ভোগ করে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও ২ দিন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। সাংবাদিকদের কাজের কোনো নির্দিস্ট সময়সীমা নেই। সপ্তাহে নির্দিষ্ট দিন সাপ্তাহিক ছুটিও পান না। এতে তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। অবিলম্বে সাংবাদিকদের সপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করার দাবি জানান নেতৃবৃন্দ।

 

এতে আরও বলা হয়, সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করা যেন নিয়মে পরিণত হয়েছে। তাই নির্দিষ্ট কারণ এবং ওয়েজ বোর্ড অনুযায়ী সব ধরনের সুবিধাদি প্রদান ছাড়া কোনোভাবেই সাংবাদিকদের চাকরিচ্যুতি করা যাবে না।

বিবৃতিতে বলা হয়, ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ বেতন কার্যকরভাবে বৃদ্ধি পেয়েছে। এটি তাদের বার্ষিক ইনক্রিমেন্টের ৫ শতাংশের সঙ্গে আরও ৫ শতাংশ অতিরিক্ত বৃদ্ধি। এর পাশাপাশি, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বা ভাতা (বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের জন্য) ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে, এবং পেনশনভোগীদের জন্য এটি ৫০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৫০ টাকা হয়েছে। 

একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বৃদ্ধির জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অথচ সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন দীর্ঘদিন থেকে ঝুলে আছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর