ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে জন্মদিনের পার্টির সময় ভবন ধসে নিহত ১৭


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ১:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রের পালঘার বিভাগে একটি চারতলা ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ভবনটিতে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভয়াবহ দুর্ঘটনার সময় সেখানে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের উৎসব চলছিল বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।গতকাল বুধবার (২৭ আগস্ট) সকালে ভবন ধসের ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপ থেকে জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপরদিকে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত ৩৬ ঘণ্টা ধরে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে এটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

 পিটিআই জানিয়েছে, ভবনটির চার তলায় শিশুটির জন্মদিনের পার্টি চলছিল। দুর্ঘটনায় শিশুটিরও মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন ভবনটির ১২টি ফ্ল্যাট পাশ্ববর্তী জায়গায় পড়ে যায়। ভবনটিতে প্রায় ৫০টির মতো ফ্ল্যাট ছিল। বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, “মানুষ নাচছিল জন্মদিন উদযাপন করছিল। তখন পুরো ভবনটি যেন কার্ডের মতো ধসে পড়ে।

স্থানীয় পুলিশ আজ নিলে সানে নামে ৫০ বছর বয়সী এক ভবন নির্মাতাকে গ্রেপ্তার করেছে। তিনি ধসে পড়া ভবনটি তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, অনুমতি ছাড়া নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালে ভবনটি তৈরি করা হয়। খুব বেশি পুরোনো না হলেও এটি ধসে পড়েছে। ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি, পিটিআই


 


এ সম্পর্কিত আরো খবর