ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীন মেলা


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মো. আল আমিনের স্বার্বিক সহযোগিতায় নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ইস্থপতি মোজাহিদ বেগ।

প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন জায়গার  ছোট বড় ১৬ টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। স্থানীয় এলাকাবাসীসহ আশেপাশে এলাকার কয়েক হাজার দর্শক বিলের পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করেন। বাইচ উপলক্ষে বিলের পাড়ে বসে ছিল গ্রামীন মেলা বসে।

 ব্যবসায়ীরা বিভিন্ন রকম পণ্যের পশরা সাজায়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। বাইচ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ১৬ টি দলের মধ্যে ৮ টি ফ্রিজ ও ৮ টি এল, এ, ডি, টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর