ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সয়াবিন তেল মোড়কজাত করে বিক্রিঃ জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৩৮ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরে পৃথক অভিযানে  অনুমোদন হীন সয়াবিন তেল উৎপাদন ও  অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে অভিযুক্তদের লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডে আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১ সেপ্টেম্বর)  পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং এ বি এম মনোয়ারুল আলম আলাদা আদেশে এ শাস্তি দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস  ব্যবসা প্রতিষ্ঠানে 'জারা' ব্রান্ড সয়াবিন তেল উৎপাদনকারী কাজী জিহাদ উল্লাহ (৪৮) এবং শহরের হাজী বিরিয়ানি হাউজের বাবুর্চি আব্দুর রহমান(২৭)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদরের আউড়িয়া এলাকায় সোমবার বিকেলে আরও এক অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাজারের নিম্নমানের খোলা তেল ব্যরেল থেকে মেশিনের মাধ্যমে রিফাইন করেই বোতলে ভরে মোড়কজাত করা হয় এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে। আর এভাবেই হাজারো বোতল 'জারা' ব্রান্ড সয়াবিন তেল নামেই প্রতিদিন বাজারে সরবরাহ করছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকার কাজী জিহাদ উল্লাহ।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য দিয়ে সেটিকে বাজারজাতকরণের প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। নানা অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের  বিচারক মো. সোহানুর রহমান সেতু। পাশাপাশি কাগজপত্রের বৈধতা ব্যতিরেক তেল উৎপাদন ও বাজারজাতে বন্ধের নির্দেশ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে।

এ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর