ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে সন্ত্রাসীদের হাতে মোবাইল মেকার নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে  সন্ত্রাসীদের হাতে মেহেদী হাসান (২৪) নামের এক মোবাইল মেকার নিহত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে রোডের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় নিহতর লাশ এলাকাবাসী উদ্ধার করে।

মেহেদী হাসান  গোলাকান্দাইল মাজার এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলো বলে জানা যায়। তার বাড়ী নরসিংদী  জেলায়। সে দীর্ঘদিন যাবত এই এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে। সে পেশায় একজন মোবাইল মেকার।

এলাকাবাসী জানান মঙ্গলবার সকাল ৬ টার দিকে পথচারীরা এশিয়ান রোডের পাশে রক্তাক্ত অবস্থায় মেহেদীকে পড়ে থাকতে দেখে তার মাকে খবর দিলে মা এসে তার ছেলেকে শনাক্তর পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে    মা মেহেদীর লাশ নিয়ে নরসিংদী নিজ বাড়িতে নিয়ে যায়। ভুলতা পুলিশ ফাঁড়ির  ইনচার্জ মোখলেছুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর