ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক হোসেন, আসাদুজ্জামান ও বেলাল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫- ভূষিত হয়েছেন সাতক্ষীরার তিন তরুণ সাংবাদিক। এরা হলেন, ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন।  বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫- তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এসময় তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক এলাহী, নগর গবেষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি আবুল কাসেম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

 প্রসঙ্গত, গত ৩১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহবান করা হয়। আহবানে সাড়া দিয়ে প্রতিবেদন জমা দেন সংবাদকর্মীরা। প্রতিবেদনগুলো নিয়ে বিচারকার্য সম্পন্ন করেন বারসিক পরিচালক, লেখক গবেষক পাভেল পার্থ, বারসিকের নলেজ ম্যােেনজমেন্ট সেলের প্রধান সিলভানুস লামিন নগর গবেষক জাহাঙ্গীর আলম সমন্বিত তিন সদস্যের একটি স্বাধীন জুরি বোর্ড।

 জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীজলবায়ু উদ্বাস্তু আট হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদেশীর্ষক প্রতিবেদনের জন্য ঢাকা টাইমসের হোসেন আলী, ‘সামাজিক সুরক্ষার বৃত্তের বাইরে এক নীরব জনগোষ্ঠীশীষক প্রতিবেদনের জন্য দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার কাপড়ের ব্যানারের বাজার দখল করেছে পিভিসি ব্যানার, করছে ভয়াবহ পরিবেশ দূষণশীর্ষক প্রতিবেদনের জন্য ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনকে   বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর