ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৫৭ পিএম

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের  সভাপতি সাদাকাত আলী খান। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান ও অর্থ সম্পাদক আব্দুস সালাম। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আগামী দিনে আরো সুসংগঠিত হয়ে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর