ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সুন্দরগঞ্জে বিদ্যালয়ের মাঠে ধান চাষ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪৭ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যালয়ের মাঠে ধান চাষ করা হচ্ছেফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদানে নিয়োজিত। তবে বিদ্যালয়ের সাড়ে তিন বিঘা জমির মাঠ দীর্ঘদিন ধরে বর্গা দেওয়া হয়েছে। কে বা কারা এই বর্গার সঙ্গে যুক্ত এবং বিনিময়ে কী সুবিধা দেওয়া হয়েছেতা কেউ বলতে পারেনি।

সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, বিদ্যালয়ের মাঠজুড়ে ধানের চাষ। মাঠ না থাকায় শিক্ষার্থীদের বারান্দা আর শ্রেণিকক্ষের সামান্য জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। আর শিক্ষকরা নিজেদের মধ্যে কক্ষে বসে থাকলেও প্রধান শিক্ষকের কক্ষ ছিল তালাবদ্ধ। 

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, মাঠে ধান ঘাস চাষ করে প্রধান শিক্ষক বছরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। একই সঙ্গে মসজিদ নির্মাণের নামে শ্রেণিভেদে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুললেও সেই টাকা আত্মসাৎ হয়েছে। ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ, লামিয়া শেফালী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের খেলার মাঠ দখল করা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সামনে পানি জমে যায়, তখন আমাদের ক্লাসেই বসে থাকতে হয়।

এলাকাবাসীও অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রাক্তন ছাত্র মেহেদী নাজমুল হুদা জানান, বহুবার অভিযোগ মানববন্ধন করেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় আউয়াল মিয়া মহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক ক্ষমতার দাপটে বিদ্যালয়ের পাশের ডাকঘর উচ্ছেদ করেছেন, ফলে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে। 


সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, “আমি আসার পর থেকেই মাঠে ধান চাষ হচ্ছে। বিষয়টি ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক অবগত।তবে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেন, “আমার আগের প্রধান শিক্ষক মাঠের জমি বন্ধক রেখেছিলেন। এখনো সেই অবস্থায় আছে। টাকা জোগাড় হলে মাঠ ছাড়িয়ে আনা হবে।” কিন্তু প্রশ্ন উঠছে২০০৯ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকলেও এতদিন কেন ব্যবস্থা নেননি তিনি?

এদিকে উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন বলেন, “ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আাকশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর