ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আতঙ্কে এলাকাবাসী

কোটালীপাড়ায় কুকুরের কামড়ে আহত ১৫


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১০:৩৮ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের কামড়ে এক শিশু ও এক প্রতিবন্ধীসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারিপাশে থাকা ৬টি ব্রীজের উপর দিয়ে চলাচলরত ব্যক্তিদের উপর হঠাৎ করে চড়াও হয়ে কামর দেয় কুকুরগুলো।

কুকুরের কামড়ে আহদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারিকেল বাড়ি গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ি গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রহস্যময় রায় (৪৫), শ্রীফল বাড়ি গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) ও চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের চেলে সৈকত মজুমদার (১৬)।

ভূক্তভোগীরা কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে লোকজনের যাতায়াত কমে যায়। আসেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের দিকে যাচ্ছিলাম। ব্রিজের উপর উঠতেই পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর