ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১০:৪২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে ৮ জেলার অংশগ্রহণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।  অংশগ্রহণকৃত জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, নাটোর, মাগুরা, যশোর ও সিরাজগঞ্জ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বরাট ক্লাব হাউজের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ জেলার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা উত্তরা মর্নিং ফুটবল ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোপালগঞ্জ জেলার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের বিশাল ব্যবধানে ঢাকা উত্তরা মর্নিং ফুটবল ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।

বরাট ক্লাব হাউজের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সামাদ মোল্লাসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং হাজার হাজার দর্শকমন্ডলী। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন মোঃ সজল চৌধুরী।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর