সিরাজগঞ্জ প্রতিনিধি / : 135
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলায় বড় ধরণের জয় পায় গত আসরের রানার আপ
তাড়াশ উপজেলা। চৌহালি উপজেলা কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চলবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা।
টুর্নামেন্টটি নক আউট পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার
(৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের এই খেলা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা
একাদশের পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১টি করে গোল করেন। তাড়াশ উপজেলার
ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল দুই গোল করে ম্যান অব দি ম্যান নির্বাচিত হন।
তাড়াশ
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ম্যান অব দি ম্যাচের ক্রেস প্রদান করেন । এ
সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. নুরে এলাহি,
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান
হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক
আমিনুল ইসলাম টুটুল, সাবেক ভিপি আলম প্রমূখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. হাফিজুল
ইসলাম, তার সহকারী রেফারি হিসাবে ছিলেন ফিরোজ
ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ
আল মাহমুদ ও মো. খোরশেদ রায়হান।
উল্লেখ্য,
জেলা প্রশাসনের আয়োজনে, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই টুর্ণামেন্ট
অনুষ্ঠিত হচ্ছে।
আকাশজমিন/আরআর