ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে কিশোরী নিখোঁজ


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৫৬ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কটিয়াদীতে বিস্কুট চানাচুর আনতে দোকানে গিয়ে নিখোঁজ ১৪ বছরের কিশোরী তারিন। মোছাঃ তারিন (১৪) কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের মেয়ে।

তারিনের দাদী মোছাঃ জুমেলা খাতুন জানান, গত ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় বসতবাড়ির পাশের দোকান থেকে বিস্কুট চানাচুর কিনতে যাবে বলিয়া দোকানে গেলে আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে দোকানে যাইয়া দোকানদারকে জিজ্ঞেস করেও কোন সন্ধান মিলে নাই, আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা।

এ ব্যাপারে গতকাল  কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে,কটিয়াদির মডেল থানা সুত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর