ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:১২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদীতমারী -কালীগঞ্জ)  আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট  মো:ফিরোজ হায়দার লাভলু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার (০৬ সেপ্টেম্বর)  সকালে কালীগঞ্জ প্রেসক্লাবে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি  এডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। লালমনিরহাট -২( আদীতমারী - কালীগঞ্জ) আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। জলাবদ্ধতা ও মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেবো।

তিনি আরো বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর লালমনিরহাট ২ (আদীতমারী - কালীগঞ্জ) গড়ে তোলাই আমাদের স্বপ্ন। তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত লালমনিরহাট ২ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জে  জামায়াতের  আমির  মাঃ রুহুল আমিন উপজেলা জামাতের সেক্রেটারি মাঃ জয়নুল আবেদীন সহ কালীগঞ্জ উপজেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর