ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

কোটালীপাড়ায় মসজিদে তাইয়্যেবার ইফতেতাহ উপলক্ষে আলোচনা


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:১৪ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর মসজিদে তাইয়্যেবার ইফতেতাহ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কবিরুল ইসলাম। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুরতাজা হাসান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর (ভবানীপুর) মাদ্রাসার প্রধান মুফতি মাসউদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ , পৌর বিএনপি সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. সোলায়মান গাজি, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসউদ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ হোসেন লিটন, হাফেজ আল মামুন ও আনিসুর রহমান হাওলাদার। পরে মাওলানা কবিরুল ইসলাম মসজিদে তাইয়্যেবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর