ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন আব্দুর রহমান কারীমী


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন লালমনিরহাট -২ (আদিতমারী - কালীগঞ্জ)  আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী (পীর সাহেব, রূহানীনগর)আদীতমারী মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী তিনি বলেন,  আমার বিশ্বাস এই আসনে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইমাম, ক্বারী, হাফেজ, মুয়াজ্জিন, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, সুধী, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কওমী, আলিয়া, দ্বীনিয়া, সরকারি-বেসরকারি সম্মানিত চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, পরিবহন শ্রমিক, কুটির শিল্পের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, এবং আরও অনেক শ্রেণির মানুষদল মত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে এটাই আমার প্রত্যাশা।

আমি বাংলাদেশের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকা (আদিতমারী - কালীগঞ্জ)মামলাবাজী, হামলা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম এবং সকল প্রকার নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না। আমার বিশ্বাস, আমার মতো মজলুমের পক্ষে শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি। মহান রব আমাদের কামিয়াবী নসিব করুন।

মুফতী আব্দুর রহমান বলেন, ‘আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকব না। কারণ, কোনো দলে থাকলে সে দলের অন্যায়-অবিচারের সমালোচনা করা যায় না। আমি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার স্বাধীনতা নিয়ে পথ চলতে চাই। আমি এখন থেকে আর কারো ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা মজলুম মানুষের প্রতিনিধি হয়ে জনগণের পক্ষে দাঁড়াতে চাই।

তিনি বলেন, ‘দল নয়, দেশই আমার প্রথম পরিচয়। আমি যে কোনো ভালো উদ্যোগে সমর্থন দেব, সেটা দলীয় হোক বা অদলীয়তাতে আমার আপত্তি নেই। আমি পাথর মারা, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজিএই রাজনীতির বিরুদ্ধে। আমি এর কোনোটিকেই প্রশ্রয় দিই না, দেবও না। এলাকায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি কোনো অপরাধে জড়িত না। আমি বহুদিন ধরে এলাকায় সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়িয়েছি নিঃস্বার্থভাবে।

নিজেকে একজন ‘মজলুম প্রার্থী হিসেবে তুলে ধরে মুফতী আব্দুর রহমান বলেন, ‘আমি যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তাহলে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করতে পারব। আমি বিশ্বাস করি, আমার প্রতি মানুষের আস্থা আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর