ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, সকালে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর গত পাঁচ দশক ধরে শিশুদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে আসছে। তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের ভূমিকা অপরিসীম।

ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখার পরিচালক এবং বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান এবং সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা। অতিথিবৃন্দ সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং শিশু-কিশোরদের কল্যাণে এর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা এবং সমাজসেবামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকুঁড়ি আসরের অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ এবং সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর