ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

করিমগঞ্জে থানার সামনে সালিশে প্রতিপক্ষের হাতে যুবক খুন


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেলে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে শালিশ-দরবার চলাকালে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল-ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে করিমগঞ্জ উপজেলার কান্দাইল-ক্ষিদিরপুর গ্রামের দুই ভাই ইয়াকুব আলী ইমান আলীর পরিবারের মধ্যে জমিসংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছিলো। এছাড়াও সম্প্রতি এক পক্ষ আরেক পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করায় নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে সহকারী উপ-পরিদর্শক এএসআই আলিম শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেলে বিরোধ মিমাংশার জন্য উভয়পক্ষকে থানায় ডাকেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে সালিশ শুরু হয় থানার সামনে মোখলেছের চায়ের দোকানে। শালিশে উভয়পক্ষ বচরায় জড়িয়ে পড়ে। এমনপরিস্থিতিতে শালিশ মূততবি ঘোষনা করা হয়। সময় চায়ের দোকান থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের চুরিকাঘাতে মজনু মিয়া গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর