ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে হামলা-ভাঙচুর


  • আপলোড সময় : রবিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর টাঙ্গাইলের বাসভবন সোনার বাংলায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ( সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে ঘটনা ঘটে।

সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি বাভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা সাংবাদিকদের বলেন, শনিবার ( সেপ্টেম্বর) মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশকয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।

প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

গাড়ি চালক লিটন সাংবাদিকদের বলেন, গেট বন্ধ থাকায় জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।

বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার (ওসি) তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর