ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

‘নির্বাচনী মাঠে যাদের কোন জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়’


প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব।

  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

এসএম,কামরুজ্জামান,ঈশ্বরদী ।।

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যাদের মাঠে কোন জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দেশের জনসাধারণ প্রচলিত ধারায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই। শনিবার রাতে ঈশ্বরদীর রুপপুর বিবিসি বাজারে পাকশী ইউনিয়ন বিএনপি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাবিব গ্রুপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।পাকশী ইউনিয়ন হাবিব গ্রুপ বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপি নেতা জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, প্রভাষক আজমল হোসেন সুজন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, মোঃ পানজু সরদার, যুবদলনেতা রফিকুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম শরীফ, তাঁতি দলের নেতা নাফিজ আহম্মেদ আরিফ, উপজেলা জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, যুবদলের নেতা নয়ন রহমান চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুন নবী, সাবেক ছাত্রদলনেতা রাজন আলী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইমন, ইব্রাহিম হোসেনসহ অন্যরা।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর